ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ওই কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নরেন ধর ভারতীয় নাগরিক এবং চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী সিকিউরিটি (প্রটোকল) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিভিং রুম থেকে বাথরুমে যাওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নরেন ধরের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।”

ওসি আরও জানান, ঘটনাস্থলে কোনো সংঘর্ষের আলামত বা শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।