ঢাকাWednesday , 7 July 2021
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

আট ধাপ নেমে আন্তর্জা‌তিক পাস‌পোর্ট সূচ‌কে বাংলাদেশ ১০৬ নম্বরে।

Link Copied!

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে পিছিয়েছে বাংলাদেশ। ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম। চলতি বছর সেই অবস্থান থেকে আট ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে। তালিকায় পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম।

মঙ্গলবার (৬ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে। এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি।

দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান।

আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।