ঢাকাSunday , 1 January 2023
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ইভিএমের ভোটে ধীরগতি, কারণ খুঁজছে ইসি

Link Copied!

সদ্যসমাপ্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতির কারণে বিড়ম্বনায় পড়ে নির্বাচন কমিশন (ইসি)। বিকাল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ইভিএমের ধীরগতির কারণে কোনো কোনো কেন্দ্রে রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। তাই ভোটগ্রহণ কেনো ধীরগতিতে হলো তার কারণ খুঁজছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রংপুরের ভোট ধীরগতি হওয়ার কারণ জানতে কমিশন এটি সভা করতে চায়। সভায় যেসব সাংবাদিক দায়িত্ব পালন করেছেন, যারা ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়ে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান রবিবার (১ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, রংপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ বিলম্বের কারণ খুঁজতে আমরা আগামী সপ্তাহে বসবো। সাংবাদিক যারা ঢাকা থেকে গিয়েছিলেন তাদের আমন্ত্রণ জানাবো। প্লাস যারা অবজারবার ছিলেন তাদের আমন্ত্রণ জানাবো। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন।

তিনি বলেন, রাত ৭টা সময়ও ৩০ জনক লাইনে ছিলেন ভোটাররা একটা কেন্দ্রে। এটা আমরা অতীতে দেখি নাই। কেন হয়েছে এটি খতিয়ে দেখবো বলেন তিনি।

২৭ ডিসেম্বর রসিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই সিটির সবকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করে কমিশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।