ঢাকাMonday , 3 October 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

জার্মানির মর্যাদাপূর্ণ কার্ল কুবল পুরস্কার পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

Link Copied!

জার্মানির মর্যাদাপূর্ণ কার্ল কুবল পুরস্কার পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ৩০ সেপ্টেম্বর কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি তাকে এ পুরস্কারে ভূষিত করে।

এর মাধ্যমে বিশ্ববাপী পরিবারের উন্নয়নে ড. ইউনূসের অসামান্য ও বহুমূখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করল ফাউন্ডেশনটি। যার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান ছিল ‘পরিবার গুরুত্বপূর্ণ’।

কার্ল কুবল ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের ডেপুটি চেয়ার ড. কার্সটিন হুমবার্গ বলেন, অসংখ্য নারী গ্রাহকদের সন্তান ও পরিবারের জন্য সমৃদ্ধ জীবন নিশ্চিত করেছেন ইউনূস। কোভিড-১৯, বৈশ্বিক উষ্ণায়ন, নতুন যুদ্ধ-পৃথিবীর নানা সংকটে মানুষের আশার বিশাল উৎস হিসেবে কাজ করছেন তিনি।

ইউনূসকে ‘পরিবর্তনের পথিকৃৎ ও আশা-স্রষ্টা’ হিসেবে বর্ণনা করেন কার্সটিন। তিনি বলেন, আমরা প্রত্যেকেই অন্যদের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারি। সবাই সবসময়- এখন ও ভবিষ্যত পরিবর্তনের স্রষ্টা।

সমাজসেবক কার্ল কুবল ও ড. ইউনূসের মধ্যে তুলনা করতে গিয়ে কার্সটিন বলেন, উভয়ই ১৯৮০-র দশকে মানুষের উদ্যোক্তা সত্ত্বা বিকশিত করার মাধ্যমে সামাজিক লক্ষ্য নিশ্চিত করতে কাজ শুরু করেন। তারা মানুষকে সহায়তা করতে-এমন সুচিন্তিত পদ্ধতি প্রয়োগ করেন, যাতে নিজেরাই নিজেদের সহায়তা করতে পারেন। কুবল ও ইউনূস দুজনই ব্যবসায় উদ্যোগভিত্তিক উন্নয়ন সহযোগিতার পথপ্রদর্শক।

১৯৭২ সালে কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি প্রতিষ্ঠিত করেন উদ্যোক্তা কার্ল কুবল। মানুষকে সহায়তার নীতিতে কাজ করে ফাউন্ডেশনটি। জার্মানি ও বিশ্বের অন্যত্র অসহায়, সুবিধাবঞ্চিত শিশু ও পিতামাতাদের জন্য গত ৫০ বছর ধরে কাজ করে আসছে সেটি। জার্মানির দক্ষিণ হেস-এর বেনশাইমে প্রতিষ্ঠানটির সদরদপ্তর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।