ঢাকাSunday , 6 November 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ডলারের টানাটানি আছে : পরিকল্পনামন্ত্রী

Link Copied!

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশে ডলারের কোন সঙ্কট নেই, টাকার সঙ্কট আছে। এই টাকা বিভিন্ন জিনিস বিক্রি করে আসে। সেই জিনিস বিক্রি যত বাড়বে, টাকার পরিমাণ বেড়ে যাবে। টাকার পরিমাণ বাড়লে সরকার কর বেশি পাবে, দেশের মানুষ ভালো থাকবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে।

আজ রোববার (৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে রিসোর্স সেন্টারের (ইউআরসি) ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চাল-ডাল, গরু-ছাগল, আম যত বেশি উৎপাদন করবো, সেগুলো বিক্রি করলে টাকা পাবো। ডলার আমাদের তখন লাগে, যখন আমরা বিদেশ থেকে কিছু দেশে আনতে চাই। ফলে ডলারের কোন সঙ্কট নেই, তবে টানাটানি আছে এই মুহূর্তে। সেটা আগামীতে কমে যাবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের ভেতরে উৎপাদন বাড়াতে হবে। ধান-চালসহ মৌলিক জিনিস, যেগুলো বাঁচার জন্য দরকার, সেগুলোর উৎপাদন বাড়াতে হবে। ডলার প্যাকেটে না থাকলেও কিছু যায় আসে না। ফলে ডলার বড় কথা নয়, বড় কথা হলো উৎপাদন।

এম এ মান্নান বলেন, কথা একটাই, ঘরে বসে সাহেবগিরি করে কাজ না করে বসে থাকলে এই লোক দিয়ে দেশের কোন ফায়দা নেই। সকালে ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে চলে গেছে ওই লোক হলো দেশের প্রকৃত হিরো।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।