ঢাকাThursday , 26 January 2023
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণে এলেও জঙ্গিবাদ মূলোৎপাটন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
January 26, 2023 5:42 pm
Link Copied!

জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও এখনো তাদের মূলোৎপাটন করা যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে। যেকোনো মূল্যেই তাদের নির্মূল করা হবে।

পাহাড়ে আশ্রয় নেওয়া ৫২ জঙ্গির সবাইকে আইনের আওতায় আনা হবে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে, বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সংকট সমাধানে না হলে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ক্যাম্প এলাকায় সাম্প্রতিক জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।