ঢাকাWednesday , 18 October 2023
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে তার পদ থেকে পদত্যাগ না করতে রিট

Link Copied!

উত্তরসূরি না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন, সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

জনস্বার্থে এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর আংশিক শুনানি হয়েছে।

তবে পরবর্তী শুনানির জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের যেকোনও দিন নির্ধারণ করেছেন আদালত।

এই রিটে বিবাদী করা হয়েছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইন সচিবসহ আট জনকে।

রিটকারী আইনজীবী মোজাম্মেল হক বলেন, ‘আমি আশঙ্কা করছি শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন, সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।’

সোর্স: বাংলা ট্রিবিউন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।