এ বছরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষকে উন্নত জীবন দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য।
আওয়ামী লীগ সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
জনকল্যাণই আমাদের মূল লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে আমাদের ওপরে।
এ কারণে আমাদের প্রবৃদ্ধি কিছু কমেছে।
তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো আমাদের প্রবৃদ্ধি সর্বোচ্চ।
আমরা বেশ ভালো অবস্থানে আছি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।
