ঢাকাThursday , 29 December 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিয়ে নিরুৎসাহিত করতে এনআইডি বাধ্যতামূলক

Link Copied!

বাল্যবিয়ে নিরুৎসাহিত করতে ছেলে-মেয়ের বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবহার বাধ্যতামূলক করা এবং কাজী যেন স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন সে বিষয়ে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (২৮ ডিসেম্বর) জাতীয় সংসদে এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত ‘বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাব-কমিটি’র ২য় সভায় এ সুপারিশ করা হয়।

সাব-কমিটির আহ্বায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সাব-কমিটির সদস্য উম্মে কুলসুম স্মৃতি, শামীম হায়দার পাটোয়ারী, আরমা দত্ত এবং আদিবা আনজুম মিতা অংশগ্রহণ করেন।

বৈঠকে আইন ও নীতি পর্যালোচনা সম্পর্কিত কমিটি’র নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্পর্কিত সকল আইন পর্যালোচনা করে প্রস্তুত করা প্রতিবেদন নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা হয়।

এছাড়া বৈঠকে আইন ও নীতি পর্যালোচনা সম্পর্কিত কমিটি কর্তৃক বাংলাদেশে প্রচলিত ও বিদ্যমান বিভিন্ন আইন ও নীতিসমূহের আলোকে মহিলা ও শিশুদের অনুকুলে ইতিবাচক বিধানাবলীর সংক্ষিপ্তসার হ্যান্ডবুক আকারে প্রকাশ করে জুডিসিয়ারি ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকল সংস্থায় পাঠানোর ব্যাপারে কমিটি থেকে সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমানসহ জাতীয় সংসদ সচিবালয়ের প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।