ঢাকাMonday , 31 July 2023
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কোনো বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলার রেকর্ড নেই: সেতুমন্ত্রী

Link Copied!

বিএনপির কোনো বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলার রেকর্ড নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩১ জুলাই) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলার কোনো রেকর্ড নেই। যারা নির্বাচন চায় তারা সংঘাত চায় না।

বিএনপি ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনের প্রসঙ্গ তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সমাবেশ করল বায়তুল মোকাররমে, বিএনপি করল পল্টন।
পরদিন পথ অবরুদ্ধ কর্মসূচি কেন? পথ বন্ধ করার কর্মসূচি কোনো ধরনের রাজনীতি?

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান লন্ডন থেকে বলছে একটা লাশের বদলে ১০টা লাশ।
পুলিশের ওপর হামলার যোগানদাতা তারেক।
নির্বাচনকে বাধা দিতে পথ অবরুদ্ধ কর্মসূচির জন্য ভিসানীতি তাদের ওপরই প্রয়োগ করা উচিত।

নির্বাচনের আগে-পরে সবসময়ই আওয়ামী লীগ শান্তিপূর্ণ পরিবেশ চায় মন্তব্য করেন সেতুমন্ত্রী বলেন,
আওয়ামী লীগ সংঘাত, সংঘর্ষ নয় নির্বাচন চায়। তারা (বিএনপি) যেকোনো মূল্যে শেখ হাসিনাকে সরাতে চায়।

নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, সংঘাত করলে পুলিশ চুপ থাকবে না।
জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ ব্যর্থ হলে সাপোর্ট দেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।