ঢাকাTuesday , 3 January 2023
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

Link Copied!

সয়াবিন তেল ও পাম তেলের ওপর আরোপিত ভ্যাট অব্যাহতির মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। সোমবার (২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত আলাদা আদেশে এ বিষয়ে এসআরও জারি করা হয়েছে।

এতে বলা হয়, পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেল স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতির মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

এ নির্দেশনা ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর মাত্র দুইদিন পরেই ভোজ্যতেল আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। সে সময়ে এ নির্দেশের মেয়াদ ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে গত ৩ জুলাই সে মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করে এনবিআর।

পরে গত ৬ অক্টোবর এ সিদ্ধান্তের মেয়াদ আবারও বাড়িয়ে বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। অর্থাৎ ৩১ ডিসেম্বর ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।