ঢাকাWednesday , 12 October 2022
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

হজ বা ওমরাহ পালনে নারীদের মাহরাম লাগবে না

Link Copied!

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, এখন থেকে হজ অথবা ওমরাহ পালনের ক্ষেত্রে নারীদের সঙ্গে মাহরাম নেয়ার প্রয়োজন নেই।

সৌদি মন্ত্রীর এ ঘোষণার ফলে নারী হজযাত্রীদের সফর সঙ্গী হিসেবে মাহরাম বাধ্যতামূলক কি না- এ বিষয়ে চলা বিতর্কের অবসান হলো। একই সঙ্গে সৌদি মন্ত্রী ওমরাহ ভিসার ক্ষেত্রে কোটা বা নির্দিষ্ট সংখ্যার বিষয়টিও বাতিল করেন। ফলে বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য ওমরাহ ভিসা অনুমোদনের কোনো কোটা বা নির্দিষ্ট সংখ্যার সীমা থাকছে না।

সোমবার (১০ অক্টোবর) মিশরের কায়রোতে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ড. তাওফিক আল-রাবিয়াহ বলেন, যে কোনো ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে আসা মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববি সফরে আগ্রহী মুসলিমদের জন্য বিভিন্ন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। এগুলোর মধ্যে রয়েছে হজ পালনকারীদের জন্য রোবট দিয়ে কিছু সেবা প্রদান।
সূত্র: সৌদি গেজেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।