ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে তদন্ত কমিটি, আসিফ মাহমুদকে ঘিরেও অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, একটি ফাইল তার নজরে এসেছে, যেখানে অন্তর্বর্তী সরকারের সময় একজন উপদেষ্টা, আসিফ মাহমুদ, সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল গ্রহণ করে নিজেই অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “এটিও তদন্তের আওতায় আসবে। কারণ এটি রুলস অব প্রসিডিউর ও রুলস অব বিজনেসের পরিপন্থী। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের স্বাক্ষর ছাড়া কোনো মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফাইল অনুমোদন দিতে পারেন না। আইনের কোথাও এমন বিধান নেই।”

মীর শাহে আলম আরও জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়েও অনিয়মের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী দাবি করেন, একটি প্রকল্পে টেন্ডার সম্পন্ন হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে।

তিনি বলেন, “এই অনিয়মের কারণে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।”

এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, খুব শিগগিরই পিরোজপুর সফর করে বন্ধ থাকা প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

দ্রষ্টব্য: উপরের অভিযোগগুলো প্রতিমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে এগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।